বানিয়াচংয়ে সাবেক ইউপি সদস্যের পুত্র ইয়াবাসহ আটক ২

0
614

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বানিয়াচং, আজমিরীগঞ্জের সাবেক ইউপি সদস্যের ছেলেসহ দুই যুবককে নিষিদ্ধ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টায় বানিয়াচং থানা পুলিশের বিশেষ টহলদারি টিম ম্যানেজ শরীফউদ্দিন সড়কে পুলিশ টহলরত অবস্থায় দুই যুবককে ঝিংড়ি ব্রিজে বসে থাকতে দেখা যায়।

Advertisement

এতো রাতে এখানে বসার কারণ জানতে চাইলে তারা কোন সদোত্তর দিতে পারে নি। এ সময় পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় পুলিশ তাদের শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ , তখন তাদেরকে আটক করে পুলিশ বানিয়াচং থানার নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন যে হবিগঞ্জ জেলার সকল শ্রেণীর উঠতি বয়সী যুবকদের কাছে মরণ নেশা ইয়াবাসহ সহ তাদের আটককরা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহনের আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here