স্বামী-স্ত্রীসহ ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ ॥ মিরপুরে চুরি হচ্ছে সৌদি আরব থেকে জানালেন দোকান মালিক!

0
718

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক নারীসহ ৪ চোরকে আটক করে স্থানীয় জনতা। শুক্রবার ভোররাতে মিরপুর বাজারের এসএম টেলিকম এন্ড কম্পিউটারের দোকানে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানে এর আগে তিন বার চুরি হয়েছে।

Advertisement

এর পর থেকে তার ভাই সৌদি প্রবাসী রুহুল আমীন সেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে রাতে দোকানটি দেখবাল করেন। ঘটনার সময় তিনি সৌদিতে বসে সিসি ক্যামেরায় দোকানের উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করতে দেখেন। পরে তিনি সৌদি আরব থেকে ফোন করে দোকানে চোর প্রবেশ করেছে বিষয়টি তার পরিবারকে জানান। এ সময় তার পরিবারের লোকজন স্থানীয়দের সাথে নিয়ে দোকানে গিয়ে নারীসহ ৪ চোরকে হাতে নাতে আটক করেন। আটকৃতরা হল, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের শামসুদ্দিনের ছেলে রমজান আলী (২৫), মিরপুর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের সিএনজি চালক আরব আলী (২৫), একই গ্রামের রুবেল মিয়া (৩৫) ও তার স্ত্রী তহুরা বেগম (৩০)। পরে খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here