বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাপান

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51501

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51501, 'post_views_count', '0')

0

জাপান সরকার ও বিভিন্ন দেশের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশে নিযুক্ত প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী এই আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে হায়াকাওয়া ইউহো জাইকার সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের অধীন বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার পরপরই জাপানের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। তিনি শহীদ হওয়ার পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে সেই সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন।’

বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় দুই হাজার ডলার ছাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তা এই সময়ের আগেই বাস্তবায়িত হবে।’

বাংলাদেশে অবকাঠামোর উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ, পর্যটনসহ সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই জাপান সরকার এবং জাপানের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।

বাংলাদেশ-জাপান দীর্ঘদিনের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাজুল ইসলাম।

বাংলাদেশে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে এবং দেশের সার্বিক পরিবেশ ইতিবাচক থাকায় বিনিয়োগে জাপান সরকার আগ্রহী বলেও মন্ত্রীকে জানান জাইকা প্রতিনিধি।

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here