চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

0
618

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ এর আশপাশের জেলাগুলোতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৬টা ৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

ভলকানো অ্যান্ড আর্থকোয়াক ওয়েবসাইটের তথ্য মতে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের উত্তর ভানলাইপাইয়ে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা আর্থকোয়াক ট্র্যাকারের হিসেবে, গত দুই মাসে ১০ বার ভূমিকম্প হয়েছে মিজোরাম রাজ্যের উত্তর ভানলাইপাইয়ে।

ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি অপরাধ বিচিএাকে জানিয়েছেন চট্টগ্রাম নগরের বেশ কয়েকজন বাসিন্দা। এছাড়া পাশের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও বান্দরবানের বাসিন্দারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here