বর্তমান সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক প্রায় নির্মূল করেছে নারায়ণগঞ্জে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী

0
573

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, “বর্তমান সরকা‌রের অাম‌লে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। দেশের এমন কোন এলাকা নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন হয় নি। দেশে শান্তি বিরাজ করছে। দেশের প্রতিটি শ্রেণী-পেশার মানুষ ভাল আছে।”‌বিশ্ব ফি‌জিও থেরাপী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌বিবার (৮ সে‌প্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জের শিমরাইল এলাকায় হ‌লি কেয়ার স্পেশালাইজড ফি‌জিও থেরাপী সেন্টা‌রে অনু‌ষ্ঠিত ফ্রি হেলথ্ ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

Advertisement

বর্তমান সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক প্রায় নির্মূল করেছে উল্লেখ করে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘সন্ত্রাসী, জঙ্গি ও মাদকাসক্ত জনগোষ্ঠী সমাজকে বিষাক্ত করে তুলতে চায়। এরা যাতে মাথা চাড়া দিয়ে ওঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় অনেক এগিয়ে গেছে দেশ। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। নারীরাও এখন ঘরে বসে নেই। নারীরাও এখন পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করছে।’

অা‌ফির উ‌দ্দিন সুপার মা‌র্কেট এন্ড কম‌প্লে‌ক্সের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ নুরুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে ও‌ হ‌লি কেয়ার স্পেশালাইজড ফি‌জিও থেরাপী সেন্টা‌রের প্রধান কনসাল‌টেন্ট ডাক্তার মাকসুদুল অালম মাকসু‌দের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি কলা‌মিষ্ট গ‌বেষক লায়ন মীর অাব্দুল অালীম, ‌টেক‌নোকাজা লি‌মি‌টে‌ডের চেয়ারম্যান মোহাম্মদ শেখ হো‌সেন, নারায়ণগঞ্জ জেলা প্রাথ‌মিক বিদালয় শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি অাব্দুর র‌হিমসহ অ‌নে‌কে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here