অাওয়ামীলীগ সরকা‌রের অাম‌লে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে রূপগঞ্জে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী

0
697

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী বলেছেন, “জঙ্গীরা দেশ‌কে ধ্বংস কর‌তে চায়। তারা দে‌শের ভা‌লো চায় না।”জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার দ‌ক্ষিন রূপসী এলাকায় উপ‌জেলা তাঁতীলী‌গের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

Advertisement

মেয়র হাসিনা গাজী বলেন, ‘কোনো উন্নয়নের ক্ষেত্রে কেউ পিছিয়ে থাকবে না। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে চাই, আর সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

মেয়র হা‌সিনা গাজী অারো ব‌লেন, “অাওয়ামী লীগ সরকা‌রের অাম‌লে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণী-পেশার মানুষ ভাল আছে। সরকার জঙ্গীবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছে।

তিনি বলেন, ‘দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এক কথায় বলব, দেশের মানুষ ভাল আছে।’

রূপগঞ্জ উপ‌জেলা তাঁতীলী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর অাল‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, তারাবো পৌরসভার কাউন্সিলর অা‌নোয়ার হো‌সেন ও মোহাম্মদ হা‌মিদুল্লাহ, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মিনারা বেগমসহ অ‌নে‌কে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here