বন্দর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের বন্দরে ব্যকারী ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পক্ষের ১জন গুরত্ব আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টা সময় উপজেলা বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও ¯’ানীয় সুত্রে জানা গেছে, বন্দর উপজেলা সৌদিয়ার ব্যকারী বিক্রতা মো. ইয়ার হোসেন (৩২) ব্যকারী মালামাল নিয়ে বিক্রয় করিতে যাচ্ছিল , পথে সে এক দোকানে মাল দিচ্ছে এমতো অবস্থায় ঐ এলাকার বিসমিল্লাহ ব্যকারী বিক্রেতা মো.আবু তাহের তাকে দোকানে মাল দিতে বারন করে , সেই সূত্রে তাদের কথাকাটাতে দু’পক্ষের সংঘর্ষের ঘটে। বিসমিল্লাহ ব্যকারী বিক্রেতা আবু তাহের লাঠি দিয়ে আগাত করে । আহত মো. ইয়ার হোসেন হাতে এবং পিঠে লাটির দাগ দেখা যায়। আহত মো. ইয়ার হোসেন জানায় আমাকে মেরে দশ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যপারে থানায় অভিযোগের প্রস্ততি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয় নাই
