ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 74595

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (74595, 'post_views_count', '0')

0

প্রেস বিজ্ঞপ্তিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনের মুসলিমদের দখলদার, বর্বর ও জংগী ইসরাইলি ইহুদি হায়নাদের নির্বিচারে গনহত্যার ও আগ্রাসনের প্রতিবাদে ভোলা জেলার সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে শুক্রবার ২০ অক্টোবর বাদ জুমআহ ভোলা হাটখোলা জামে মসজিদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বর্ষিয়ান আলেম ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ও চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান তালুকদার। এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি হাটখোলা মসজিদ চত্বর থেকে ভোলা শহর প্রদক্ষিণ করে নুতনবাজার চত্তরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্বর ও জংগী ইহুদি জাতী গোষ্ঠী গাজায় গত দুই সপ্তাহ ধরে বেসমরিক স্হাপনায়, জনবসতি এবং একটি হাসপাতলে যে ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে তা মানবতার বিরোধী যুদ্ধাপরাধ।ইসরায়েলকে অবিলম্বে এই রক্তপিপাসা বন্ধ করতে হবে।জংগীবাদী ইহুদিগোষ্ঠিকে অবশ্যই মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডের জন্য যুদ্ধাপরাধের মুখোমুখী হতে হবে। সে দিন খুব বেশী দূরে নয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনের মোস্তাদআফ মানুষের চলমান মানবিক সংকট মূহুর্তে নিত্য প্রয়োজনীয় সকল পন্য সহায়তায় এগিয়ে আসার জন্য জাতী সংঘ সহ সকল বিশ্ব মুসলিম দেশ সমূহের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্ঠা ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন, পরিষদের সহ সভাপতি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, যুগ্ম সম্পাদক ও মূখপাত্র এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সহ সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতী আহমদ উল্লাহ, সহ সভাপতি ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও পাওয়ার হাউজ মসজিদের খতিব মাওলানা মোঃ আব্বাছ উদ্দিন প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here