সিলেটের গোলাপগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে নিহত

0
383

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম তাজেল আহমদ (১৮) । বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আমুড়া ইউনিয়নের আমনি বাজারের পূর্বে শাহী ঈদগাহের পাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তানভীর আহমদ নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবক তাজেল আহমদ আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে। আহত তানভীর আহমদও একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

Advertisement


আহত তানভীর আহমদ জানান, এক সপ্তাহ আগে আমুড়া ইউনিয়নের কদমরসূল গ্রামের অপু আহমদের সাথে নিহত তানভীর আহমদের সাথে ফেসবুকের মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অপু আহমদ ৫/৬ জন যুবক নিয়ে তাজেল আহমদের উপর হামলা চালায়। এসময় তাজেল আহমদকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে তাজেলের সাথে থাকা তানভীর আহমদ তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ ছুরিকাঘাত করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here