প্রধানমন্ত্রী দেশে ফিরলেন ফ্রান্স সফর শেষে

0
613

ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্যারিস থেকে রওনা দিয়ে দুবাই হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে তিনদিনের

Advertisement

এই সফরে সোমবার ফ্রান্সে যান শেখ হাসিনা। সেখানে ওয়ান প্ল্যানেট সামিটে সম্মেলনের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা সংকট থেকে উত্তরণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে ফ্রান্সের সহযোগিতা চান। শেখ হাসিনার কাছে রোহিঙ্গা সংকটের বিস্তারিত জেনে এর স্থায়ী সমাধানের ওপর জোর দেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে সমর্থন দেয়ারও আশ্বাস দেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here