দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশের উপস্থিতিতে

4
678

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের উপস্থিতিতে দুই গ্রুপের দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে সাত জন আহত হয়েছেন।
আজ সন্ধ্যায় গুরুতর আবস্থায় স্থানীয়রা আহত মো. মনির, জাফর, খোরশেদ আলম, তোফায়েল, তাওহীদকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতিতে এ ঘটনাটি ঘটে।

Advertisement

আহত খোরশেদ আলম, তাওহীদ ও জাফরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তৎক্ষণিকভাবে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে চর গঙ্গামতি থমথমে আবস্থা বিরাজ করছে। আহত মনির জানান, তার ছেলে শাহিন আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের ছাত্র। তাকে কিছুদিন পূর্বে একই এলাকার সিদ্দিক, সোরাব, ও হেল্লাল শরীফসহ বেশ কয়েক জনে আটক করে রাখে। মহিপুর থানায় একটি মামলা হয়। এ ঘটনায় আজ দুপুরে পুলিশ কবিরকে আটক করে নিয়ে যাওয়ার পরে ফের দুই গ্রুপ ব্যাপক সংঘাতে লিপ্ত হয়।মহিপুর থানার এসআই হাফিজ সাংবাদিকদের জানান, পুলিশের উপস্থিতিতে নয়। একজন আসামি গ্রেফতারের পরে আসামিপক্ষ বাদীপক্ষের ওপর হামলা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here