প্রতিযোগিতা কমিশনের সেমিনারে বাণিজ্যমন্ত্রী বাজারে একক ভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19248

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19248, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজারে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। প্রতিযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। সরকার বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পণ্যের উৎপাদক, আমদানি কারক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করে সমস্যা চিহ্যিত করে সমানের যথাযথ পদক্ষেপ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে নিত্য প্রয়োজনীয়সহ সকল পণ্যের স্বাভাবিক বাজার দর, পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজাবে যাতে কোন পণ্যের কৃত্তিম সংকট সৃষ্টি না হয় বা কেউ করতে না পারে সে বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছে। নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে যথাযথ ভাবে কাজ করবে। এ কমিশনকে সয়োপযোগি করে ভোক্তা তথা দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে।

Advertisement

 

বাণিজ্যমন্ত্রী আজ (২৯ মার্চ) ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত “ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করণ ঃ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা মূলক পরিবেশ নিশ্চিত করতে সরেকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। বাজারে যাতে অসম বিপনন ব্যবস্থার সৃষ্টি না হয় বা ভোক্তার স্বার্থ পরিপন্থী কিছু না হয়, সে উদ্দেশ্যেই এ আইন প্রনয়ন করা হয়েছে। এখন এ কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। ব্যবসা বান্ধব বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের সবধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ভোক্তার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. শিবলী রুবায়েত উল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনিন আহমেদ, উন্নয়ন সমন্বয়-এর এমিরেটস ফেলো ড. এনামূল হক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবীদ ড. ফয়সল আহমেদ।

উল্লেখ্য, প্রতিযোগিতা আইন বাংলাদেশের জন্য নতুন হলেও আধুনিক যুগে ১৮৮৯ সালে প্রথম কানাডায়, ১৮৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৯৪৭ সালে জাপানে প্রতিযোগিতা সংক্রান্ত আইন প্রণীত হয়। ১৯৯০ সাল পর্যন্ত বিশে^র মাত্র ১০টি দেশে এ আইন প্রচলিত ছিল। ২০১৭ সালে এ আইন বিশে^র ১৩০টি দেশে চালু হয়। এখন এশিয়ার ১৭টি দেশে প্রতিযোগিতা আইন চালু আছে।

পরে বাণিজ্যমন্ত্রী ঢাকার বারডেম মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ-কে স্বাধীনতা পদক-২০১৮ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বারডেম শাখার সভাপতি অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহা-সচিব ও সাবেক সচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম-এর বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমূন নাহার এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here