নাঙ্গলকোটে স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

0
1697

আব্দুর রহিম বাবলু:
কুমিল্লা নাঙ্গলকোটে ২৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ ও জয় বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সভাপতি মাযহারুল ইসলাম মহসিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজির আহমেদ, পেড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক এ্যাড. সাজেদুল হক, বাঙ্গড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মাষ্টার মোঃ হানিফ। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আরফিন সাগর চৌধুরী, বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাহমুদ হিরণ।

Advertisement

কলেজ সহকারি অধ্যাপক শাহীনুর ইসলাম শাহীনের সার্বিক পরিচালনা, বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক আহবায়ক ইকবাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ মজুমদার, ছাত্র-ছাত্রীদের মধ্যে পারভেজ- সোনিয়া, আলো-রোমানা, শাকিব-নিপা এবং মান্নান রিফার প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের আকর্ষন আরো বাড়িয়ে দেয়

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here