প্রতিবন্ধী ভিক্ষুক ৩৪ দিন কারাবন্দি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36324

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36324, 'post_views_count', '0')

0

বিদ্যুৎ বিল পরিশোধ না করায় মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের প্রতিবন্ধী এক ভিক্ষুক গত ৩৪ দিন ধরে কারাগারে বন্দি রয়েছেন বলে জানা গেছে।

Advertisement

 

ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হান্নান মিয়া। এর আগে গত ২৩ মার্চ মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে আদালত প্রতিবন্ধী ঐ ব্যক্তিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের মার্চ মাস থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯ মাসের বিল ৬ হাজার ৩৩৭ টাকা পরিশোধ না করায় তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর বোনের সাথে কথা বলে জানা যায়, প্রতিবেশী কুসুম বেগম এবং হান্নান মিয়া একই বিদ্যুতের মিটার ব্যবহার করতেন। এজন্য প্রতিমাসে কুসুম বেগমকে একশ’ করে টাকাও দিয়েছেন তিনি। তবে, টাকা নিলেও বিদ্যুতের বিল পরিশোধ করেননি কুসুম বেগম। এদিকে, মিটার হান্নান মিয়ার নামে হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। কুসুম বেগম প্রবাসে থাকায় উনার বোন শিল্পী বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এ প্রসঙ্গে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. মোখলেসুর রহমান বলেন, বিষয়টি দীর্ঘদিন আগের। মিটার হান্নান মিয়ার নামে। আগেও অনেকবার উকিল নোটিশ দেয়া হয়েছে। তবে তারা কোন বিল পরিশোধ না করায় মামলা হয়েছে। আশা করি তার জামিন হয়ে যাবে। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু জানান, হান্নান অবৈধ সংযোগ নিয়েছিলেন। তাই তাকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। হান্নান মিয়ার পরিবার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আগামী ২৯ এপ্রিল রোববার কারাগার থেকে সে জামিনে মুক্তি পাবে বলে আশা করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here