মাদকের সঙ্গে এখনো সমাজের ওপর তলার এক শ্রেণির মানুষ জড়িত বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে আয়োজিত নিরাপদ সড়কের দাবি, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন। মেনন বলেন, যারা মাদককে উৎসাহিত করছেন। রাজনৈতিক ও সমাজ কর্মী, প্রশাসনের কর্তা ব্যক্তিরাও এর সঙ্গে জড়িত। আমরা এ বিষয়ে পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি। তিনি আরও বলেন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই সাধারণ কিছু মানুষ ছাড়া অন্য কাউকে মাদক থেকে নিবৃত রাখতে পারিনি।

