১৬৬। হাদীসঃ মুহাম্মদ বিন বিয়ান (রাঃ) থেকে বর্ণিত, আমি হযরত আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি, লোকেরা অযু করার সময় যখন তিনি তাদের কাছ দিয়ে যেতেন, তখন বলতেন, তোমরা পূর্ণভাবে অযু কর। আমি আবুল কাসেম (হুযুর (সঃ)-কে বলতে শুনেছি, যে সকল পায়ের গোড়ালিতে অযুর পানি পৌছাবে না, তার জন্য দোযখের আগুনের শাস্তি অবধারিত।
১৬৭। হাদীসঃ ওবায়েদ বিন জুরায়জ (রাঃ) একদা হযরত অবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)-কে বললেন, হে আবু আবদুর রহমান। আপনি এরূপ চারটি কাজ করছেন যা অপনার কোন সাথীকে করতে দেখছি না। তখন তিনি বললেন, হে ইবনে জুরাইজ। ঐ কাজগুলো কি? উত্তরে তিনি (জুরায়জ) বললেন।-(১) আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি খানায়ে কাবার রোকনসমূহের মধ্যে কেবলমাত্র ইয়ামানী দু’টি রোকন স্পর্শ করে থাকেন। (২) আপনি কেবলমাত্র সেবর্তী জুতা পরিধান করেন। (৩) আপনি আপনার কাপড়গুলো হলুদ রং দ্বারা রঞ্জিত করেন। (৪) আমি আরো দেখতে পাচ্ছি, আপনি যখন মক্কায় অবস্থান করেন, অন্যান্য লোকেরা চাঁদ দেখামাত্রই তালবিয়া পাঠ করেন, কিন্তু আপনি তালবিয়ার দিন (আট তারিখ) ছাড়া তালবিয়া পাঠ করেন না এর কারণ কি? হযরত ইবনে ওমর (রাঃ) ভিন্ন ভিন্নভাবে প্রত্যেকটির উত্তর দিয়ে বলেন, ‘আরকান’ সম্পর্কে ঘটনা হল, আমি জনাব রাসুল (সঃ)-কে ইয়ামানী দু’টি রোকন ছাড়া অন্য কোন রোকন স্পর্শ করতে কখনো দেখিনি।
আর ‘সেবর্তী জুতা’ সম্পর্কে ঘটনা হল, আমি রাসূলুল্লাহ (সঃ)-কে সেবতী জুতা পরিধান করতে দেখেছি, যার উপর কোন পশম থাকত না। তিনি জুতা পরিহিত অবস্থায় অযু করতেন, তাই আমি তা পরিধান করতে ভালবাসি।
আর তুমি ‘হলুদ রং’য়ের কথা বলছ। আমি রাসূলুল্লাহ (সঃ)-কে হলুদ রং দ্বারা স্বীয় কাপড় রঞ্জিত করতে দেখেছি। তাই আমি উক্ত রং দ্বারা কাপড় রঞ্জিত করতে ভালবাসি। আর তুমি ‘তালবিয়া’ সম্পর্কে বলেছ। আমি রাসূলুল্লাহ (সঃ)-কে তালবিয়া পাঠ করতে দেখিনি; বরং যখন উটনী তাঁকে নিয়ে খাড়া না হয়েছে। অর্থাৎ হজ্জের ক্রিয়াকলাপ আরম্ভ করার পরই তিনি তালবিয়া পাঠ করেছেন (তাই আমিও তদ্রূপ করে থাকি)।
১৬৮। হাদীসঃ উম্মে আতিয়া (রাঃ) থেকে বর্ণিত, হুযুর (সঃ) তাঁর মৃত মেয়ে হযরত যয়নাব (রাঃ)-এর গোসল সম্পর্কে মহিলাদেরকে বলেছেন, যেন ডান দিক থেকে গোসল আরম্ভ করেন এবং তার অযুর স্থানগুলো যেন ডান দিক থেকে ধোয়া আরম্ভ করা হয়।
১৬৯। হাদীসঃ হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, যে কান কাজ ডান দিক থেকে আরম্ভ করা নবী করীম (সঃ)-এর বড় পছন্দনীয় ছিল। যেমন জুতা পরিধান করা, মাথার চুল চিরুনি করা, পবিত্রতা অর্জন করা, এমনিভাবে প্রত্যেক কাজ তিনি ডান দিক থেকে আরম্ভ করতেন।

