পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হলো

0
986

পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। এই পাঁচটি জেলা হলো—চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের নাম হবে Chattogram, কুমিল্লার হবে Cumilla, বরিশাল হবে Barishal, যশোর Jashore ও বগুড়া হবে Bogura. পূর্বে এসব জেলার নামের ইংরেজি বানান ছিল—Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra.

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here