পটুয়াখালীতে ত্রিশটি গ্রামে আজ ঈদ পালিত হয়েছে

0
869

আনোয়ার হোসেন আনু: সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা ও কলাপাড়ার ৩০টি গ্রামের অন্তত ৫০ হাজার মুসলমান আজ ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর পালন করছেন । ঈদ উপলক্ষ্যে এ সকল এলাকায় এ তরিকার অনুসারী মুসলমানদের মাঝে বিরাজ করছে আনন্দ উৎসব মুখর পরিবেশ। সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। এ তরিকার নিয়ম হচ্ছে যে, পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে সেদিন থেকেই রোজা রাখা উচিত এবং সেটাই করে আসছেন তারা।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here