কলাপাড়া প্রেসক্লাব সদস্যদের পিপিই হস্তান্তর

0
592

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব সদস্যদের করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিলেন প্যানারোমা ওয়াশিং কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আসলাম পারভেজ টিনু। শনিবার পৌরশহরের ভূঁইয়া ভিলায় প্রেসক্লাব সাংবাদিকদের এ পিপিই হস্তান্তর করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সিনিয়র সাংবাদিক বশির বিশ্বাস, জীবন কুমার মন্ডল, প্যানারোমা ওয়াশিং কোম্পানী লিমিটেড’র প্রতিনিধি মেজবাহ উদ্দীন টুকু প্রমূখ উপস্থিত ছিলেন।

Advertisement

সাংবাদিকদের মাঝে পিপিই  হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ে গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন সমাজ সেবক আসলাম পারভেজ টিনু। এসময় তিঁনি করোনা পরিস্থিতি ও ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় ঝূঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রেসক্লাব সদস্যদের প্রশংসা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here