নিহত ৪০ কাবুলে আত্মঘাতি হামলায়

0
618

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সাংস্কৃতিক কেন্দ্রকে করে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ হামলার লক্ষ্য ছিল তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে আফগানিস্তানে সোভিয়েত

Advertisement

ইউনিয়নের আগ্রাসনের ৩৮তম বর্ষপূর্তি পালন করা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদগুলো জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা। হামলাটি আফগান নিউজ এজেন্সি নামে একটি সংবাদমাধ্যম এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রের আশপাশে হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে চালানো কয়েকটি হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here