ঝরণা নামছে বাড়ির ভেতর থেকে

0
922

ছয় তলা বাড়ির ৫ম তলা থেকে যেন পুরু তুলোর চাদর ঢেউ খেলে ধাপে ধাপে নীচে নেমে এসেছে। দেখলে মনে হয় যেন বরফের ঝরনা নেমে এসেছে বাড়ির উপর থেকে। বাড়ির সামনেই রয়েছে সুন্দর বরফে ঢাকা গাছ। এমনই একটা ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক,

Advertisement

ইউটিউব-সহ একাধিক প্ল্যাটফর্মে ঘুরছে এই ভিডিও। চীনের উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশের আনশানে ধারণ করা হয়েছে এই ভিডিওটি। বরফের এই ঝরনাটি লম্বায় প্রায় ১০ মিটার। জানা গেছে, গত অক্টোবর থেকে পরিত্যক্ত এই বাড়িটিতে জলের পাইপ লিক করে পানি বের হচ্ছিল। কিন্তু সম্প্রতি বাড়িটির ৫ তলা থেকে ঘর উপচে অঝোর ধারায় পানি পড়তে থাকে। প্রচণ্ড ঠান্ডায় যা জমে এমন বরফের পুরু চাদরের আকার নিয়েছে। স্থানীয়রা এখন বরফে ঢাকা বাড়ির সামনে ছবি তুলতে ব্যস্ত। পরিত্যক্ত এই বাড়িটি তাঁদের কাছে যেন হয়ে উঠেছে ‘ওয়ান্ডারল্যান্ড’।
 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here