নিজের অপকর্ম ঢাকতে ফারুক চৌধুরী’র বোগাস তথ্য আর রঙ মেশানো মিথ্যাচার

0
1505

মামুন খাঁন, নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলন করে নির্লজ্জ মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা পড়লেন এক উপজেলা চেয়ারম্যান। এমনই অভিযোগ স্বয়ং তার বিশ্বস্ত সহচর খ্যাত কথিত এপিএস আবিদের! এনিয়ে পুরো উপজেলায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। যদিও এটা নতুন কিছু নয়। মানুষ নিজের দোষ ঢাকতে অন্যের কাঁদে দোষ চাপায়। হয়তো এমনটি ঘটিয়েছে কর্ণফুলীর উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। সূত্রের বরাত, বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাফরের সাথে কোন সম্পর্ক ছিলো না এমন দোষ ঢাকতে গিয়ে তিনি একের পর এক মিথ্যাচার করছেন এমন অভিযোগ আসছে।

Advertisement

যদিও যিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। জানা যায়, অতীতে কখনো রাজনীতি না করলেও দলের কেন্দ্রীয় গঠনতন্ত্র এবং নির্দেশনাকে বৃদ্ধাআঙুলী দেখিয়ে তিনি আজ তিনটি দলীয় পদ দখল করছেন। মাঠে কোন সাংগঠনিক কর্মকাণ্ড না করলেও একমাত্র তোষামোদ আর মিথ্যাচারের উপর ভরসা করেই কর্মীহীন ফারুক চৌধুরী তিনটি দলীয় পদ শিকার করেন।

পুরো ঘটনাটি হলো- র্যাবের ক্রসফায়ারে নিহত ইয়াবা ব্যবসায়ী জাফরের সাথে তার সুসম্পর্ক ছিল। এমন একটি  অভিযোগ পুরো উপজেলায় চাউর হয় এবং চট্টগ্রামের বহু স্থানীয় দৈনিক পত্র-পত্রিকায়ও এ খবর প্রকাশিত হয়।

এমনকি জাফরের সাথে মাদক সংশ্লিষ্টতায় তিনি জড়িত নয়, এটা জাহির করতে গত ১৯শে ডিসেম্বর তিনি এক বিচিত্র সংবাদ সম্মেলন ডাকলেন। যেখানে উপস্থিত সাংবাদিক নয়, বেশিরভাগ দলীয় নেতাকর্মীদের ডেকে তিনি নিজেকে জাহির করতে বৃথা চেষ্টা করে। কিন্তু তার নিজের উপর উঠা অভিযোগ ঢাকতে গিয়ে তিনি হুট করে ভূমিমন্ত্রীর প্রসঙ্গ টেনে আনেন। যদিও যেকোন ঘটনায় তিনি সব সময় ভূমিমন্ত্রীর নাম ভাঙিয়ে সুবিধা ভোগ করেন বলে একাধির নেতাকর্মীরা জানান।

সম্প্রতি একটি অনলাইন টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করলেন, ক্রসফায়ারে নিহত জাফর যদি ইয়াবা ব্যবসায় জড়িত থাকত সেটা মন্ত্রী জানতো। তা না হলে আনোয়ারার কোন এক অনুষ্ঠানে নিহত জাফর কতৃক ভূমিমন্ত্রীকে দেওয়া ক্রেস্টটি মন্ত্রী মহোদয় নিতেন না। এটা ফারুক চৌধুরীর দাবি। ভিডিও সংরক্ষিত আছে প্রতিবেদকের কাছে।

ফারুক চৌধুরী বলেন, জাফরের মরণের পরে কিন্তু একথাটি এসেছে।’ সে সময় সর্বত্রই আলোচনা হয়েছিলো নিহত ইয়াবা কারবারি জাফর ঐ অনুষ্ঠানে ৫৬ লক্ষ টাকার সোনার নৌকা উপহার দিয়েছিলেন ভূমিমন্ত্রীকে।

কিন্তু অবাক করা বিষয় হলো, কর্ণফুলীর উপজেলা চেয়ারম্যান দাবি করলেন, নিহত ইয়াবা কারবারি জাফর মন্ত্রীকে সেদিন ক্রেস্ট উপহার দিয়েছেন। কোন সোনার নৌকা নয়!

যা তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সি-প্লাসকে জানিয়েছেন। যার রেকর্ডও সংরক্ষিত আছে। কিন্তু আমাদের প্রতিবেদকের কাছে একটি ছবি আসে। যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ছবির বামে দাড়ানো জাফর ক্রেস্ট নয় বরং মন্ত্রীকে স্বর্ণের নৌকা উপহার দিতে দাড়িয়েছেন।

এমনকি ফারুক চৌধুরী’র মধ্যস্থতায় সেদিন ওই সোনার নৌকাটি উপহার দেন ইয়াবা জাফর। এটা আনোয়ারা উপজেলার জালাল, বদিউল ও শাহাদাত ঐ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এতে স্পষ্ট বুঝা যায় যে, ইয়াবা কারবারি জাফরের সাথে ফারুক চৌধুরী জড়িত ছিলো; আর কেউ নয়। আর এই অপরাধ ডাকতে তিনি নিজেই সংবাদ সম্মেলন ডেকে তালগোল পাকাচ্ছেন। আর উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপাচ্ছেন।

কর্ণফুলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী দাবি করেছেন,

ফারুক চৌধুরীর এমন বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার ও বানোয়াট।ওনি আমাদের সততার মূর্তপথিক মাননীয় ভূমিমন্ত্রীর সম্মানহানি করছেন।

তিনি আরো বলেন, ফারুক ভাই কেন এমন নির্লজ্জ মিথ্যাচার করে চলেছেন তা আমরা জানি না। তবে এসব মিথ্যাচার তিনি নিজের দুর্বলতা ঢাকার জন্যই করেছেন তা ষ্পষ্ট বুঝা যায়।’ দেশসেরা ক্লিন ইমেজধারী স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর এলাকা আনোয়ারার অনেক লোকজন এটার প্রতিবাদ করে

সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেনা। যদি নিহত ইয়াবা ব্যবসায়ি জাফর ক্রেস্ট উপহার দে। তাহলে তার প্রমাণ হাজির করতে হবে ফারুক চৌধুরীকে।

এদিকে ফারুক চৌধুরীকে উদ্দেশ্য করে ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলধার ইউপি চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ‘সৎ সাহস থাকলে প্রমাণ নিয়ে সামনা সামনি বসুন। এরপরেও গণমাধ্যমে সাংবাদিক ডেকে মন্ত্রীর সুনাম নষ্ট করবেন না কেউ।

উপজেলার একজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করা শর্তে বলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী যা বলছেন তা মিথ্যাচার ও সম্পুর্ণ বানোয়াট। জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করে নিজের দুর্বলতা ঢাকতে চেষ্টা করছেন। আমরা তাকে বলে দিলাম, কোন ইয়াবা কারবারী কাকে ক্রেস্ট দিয়েছে কিনা সোনার নৌকা দিয়েছে, এতদিন পর এসব তুলে উপজেলায় বিতর্ক সৃষ্টি না করতে।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, এখন আর কিছু বলবো না সাংবাদিকদের। যা বলার বলেছি সংবাদ সম্মেলনে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here