এজাজ রহমানঃ ডিএসসিসি নির্বাচন ২০২০ এ মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মারুফ আহমেদ মনসুরের নির্বাচনী সমর্থনে রাশেদ খান মেনন এম.পি। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এর মেয়র পদ প্রার্থী (প্রয়াত শেখ ফজলুল হক মনি বিশিষ্ট সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলারবাণী ও বিশিষ্ট সংগঠক) তারই সুযোগ্য সন্তান ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।
তার নেতৃত্বে ডিএসসিসির ১০ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর দ্বিতীয়বার কাউন্সিলর পদপ্রার্থী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সাইন্সে মাষ্টার্স তারই সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন ঢাকা ষ্টুডেন্ট ক্লাব এর ঢাকার সধারণ সম্পাদক) মারুফ আহম্মেদ মনসুর।
তিনি বলেন ঢাকা মেট্রোরেল ও ড্রেনেজের চলমান উন্নয়নের ধারাবাহিকতার কাজের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ মাত্রায় এসডিজি ভিশন ২১ স্বাধীনতার রজত জয়ন্তী উৎযাপনে যে, উন্নয়নের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
আর যে কাজগুলি অসম্পূর্ণ রয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে। সে কাজগুলি উন্নয়ন সম্পূর্ণ করণে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করণ, মাদক ও বায়ু দুষণমুক্ত পরিবেশ এবং অবৈধ ফুটপাত উচ্ছেদ সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
আমাদের এই ঢাকা মুক্তিযুদ্ধের স্মৃতির আলিঙ্গনে, নানা গোত্র-বর্ণের সাংস্কৃতিক গৌরবময়তায় ও ঐতিহ্য মন্ডিত ঢাকা। এই ঢাকাতে জন্মেছি, বড় হয়েছি, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখি এই ঢাকা-কে ঘিরে।
ঢাকা বলতে আমার বেড়ে উঠা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকেই বুঝি। আগামী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে। বিশেষ সাক্ষাতকারে আমাদের সংবাদ দাতাকে জানান।

