নাশকতার পরিকল্পনার অভিযোগে পেট্রোল বোমাসহ ৫ শিবিরকর্মী আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27004

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27004, 'post_views_count', '0')

0

নাশকতার পরিকল্পনার অভিযোগে পেট্রোল বোমাসহ ৫ শিবিরকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Advertisement

আটককৃতরা হলেন, জানপুর মহল্লার সোলায়মান শেখের ছেলে হাফিজুল ইসলাম (২২), পাচঠাকুরীর নিজাম উদ্দিনের ২ ছেলে নাসির উদ্দিন (১৯) ও ওবায়দুল হক নাঈম (১৬), চরছোনগাছা মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে সবুজ ইসলাম (১৯) এবং চরছোনগাছার শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯)। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে জমায়েত হয়ে আটককৃতরাসহ বেশকিছু শিবিরকর্মী সরকার বিরোধী নাশকতার জন্য পরিকল্পনা করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ৫ জনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্যান্যরা পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এরা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here