ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26999

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26999, 'post_views_count', '0')

0

ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে জামালপুরে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফয়সাল মাহমুদ সুপ্ত (১৯)। তিনি শহরের বকুলতলা এলাকার হস্তশিল্প ব্যবসায়ী নিজাম উদ্দিনের ছেলে এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

Advertisement

এ ঘটনায় সিজান নামে আরো একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর জেলা শহরের দিকে আসার সময় শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুপ্তর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরেক মোটরসাইকেল আরোহী সিজান। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্ত ছোট ছেলে। তিনি জামালপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়াও আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here