নারীরা কেন হাঁপানিতে বেশি আক্রান্ত হন?

0
1530

ধুলো থেকে অ্যালার্জি, হাঁপানি এই সমস্যাগুলো পুরুষদের তুলনায় নারীদেরই বেশি হয়। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় মহিলাদের টেস্টোস্টেরন হরমোন কম থাকে। তাই বয়ঃসন্ধির পর থেকে নারীদের মধ্যে হাঁপানিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়তে থাকে।
পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকার কারণে তা এক ধরনের ইমিউন সেল তৈরির মাত্রা কমিয়ে দেয়। এই কোষই অ্যাস্থমার অ্যালার্জি বাড়িয়ে দেয়। টেস্টোস্টেরন তাতে বাধা দেয়।
ফ্রান্সের সাইকোথেরাপি অধ্যাপক সিরিল সিলেট জানাচ্ছেন, পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যত বেশি হবে, হাঁপানিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। টেস্টোস্টেরন লিম্ফোয়েড কোষের মাত্রা কমিয়ে দেয়। এই কোষের প্রাবল্যই হাঁপানি অ্যাটাকের জন্য দায়ী। এই কোষকে বলা হয় আইএলসিটু কোষ। ফুসফুস ও ত্বকে এই কোষ তৈরি হয়। জার্নাল অব এক্সপেরিমেন্টাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণার ফল অনুযায়ী, টেস্টোস্টেরন আইএলসিটু-র উপর সরাসরি কাজ করে। ফলে পুরুষদের ফুসফুসে এই কোষের বৃদ্ধি বেশি হয় না।
এই কোষ প্রোটিনে উৎপন্ন করে ফুসফুসে প্রদাহ তৈরি করে। যার ফলে ফুলের রেনু, ধুলো, সিগারেটের ধোঁয়া, পোষ্যের লোম থেকে হাঁপানি অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এই গবেষণার ফলের মাধ্যমে লিঙ্গ অনুযায়ী হাঁপানির কারণ নির্ধারণ ও চিকিৎসা করা সম্ভব হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here