নারীর ওপর এসিড ছুঁড়লো দুর্বৃত্তরা

0
664

রাজধানীর হাজারীবাগ এলাকায় আকলিমা বেগম নামের এক নারীর ওপর এসিড ছুঁড়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার এসআই মাসুদ মানবজমিনকে জানান, এ ব্যাপারে আমরা অবগত হয়েছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে থানা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে দেখতে দেখতে গিয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

Advertisement

এমনকি ভুক্তভূগির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ এনায়েত কবির মানবজমিনকে বলেন, এসিডে দগ্ধ আকলিমাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান চোখের অবস্থা খুবই খারাপ। পাঁচ শতাংশ ঝলসে গেছে। জানা গেছে, আজ সকালে মেয়েকে নিয়ে রিকশা করে স্কুলে যাচ্ছিলেন আকলিমা। এর মধ্যে কে বা কারা তার ওপর এসিড নিক্ষেপ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here