আজান না দেয়ার কারণে শিশুটিকে হত্যা করেন তার বাবা

0
516

গাইবান্ধার পলাশবাড়ীতে নবজাতক শিশুসন্তানকে মাটিতে আছাড় দিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের ঘোড়াঘাট সড়কে অবস্থিত ‘মা’ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আজান না দেয়ার কারণে শিশুটিকে হত্যা করেন তার বাবা। এ ঘটনায় সাজু মিয়াকে (৩১) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

Advertisement

পুলিশ ও ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ঘটনার দিন বিকালে শাহনাজ বেগম সাহেরাকে ক্লিনিকে নিয়ে আসে তার স্বামী সাজু মিয়া ও পরিবারের লোকজন। রাত সাড়ে ৯টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন সাহেরা। সন্তান জন্মের পর সাহেরা অচেতন থাকায় তার ভাবী কোহিনূর বেগম শিশুটিকে দেখভাল করতে থাকেন। রাত সাড়ে ১০টার দিকে সাজু মিয়া সন্তানকে কোলে নেন। এ সময় তিনি জানতে চান সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেয়া হয়েছে কিনা। ভাবী কোহিনূর ও পরিবারের লোকজন নীরব থাকেন। কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে ওপরে তুলে মেঝেতে আছাড় দেন সাজু মিয়া। এতে ঘটনাস্থলেই শিশুটির মারা যায়। পরে ক্লিনিকের লোকজন সাজুকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, শিশুসন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় সাজু মিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here