নামধারী নারী সাংবাদিক লিপি পেটের ভিতরে ইয়াবা বহনকালে আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 55035

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (55035, 'post_views_count', '0')

0

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নামধারী নারী সাংবাদিক পরিচয়ে পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট বহনকালে মোসা: লিপি আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ বৃহস্পতিবার (১২ নভেম্বর-২০২০ ইং) পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে ওই নারী মাদক কারবারীকে আটক করা হয়। পরে শহরের স্থানীয় বায়োসেভ ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভিতরে একাধিক প্যাকেট ইয়াবা সাদৃশ্য বস্তু বহনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ।

Advertisement

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোল প্লাজাস্থলে ওঁৎ পেতে থাকে꫰ কিছুক্ষন পর টোল প্লাজা অতিক্রমকালে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত লিপি আক্তার ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলে পুলিশ লিপিকে শহড়ের বায়োসেভ ক্লিনিকে নিয়ে পেট এক্স-রে করায়।

এতে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এক্স-রে রিপোর্টে দেখা যায় অন্তত ১০ টি প্লাষ্টিক প্যাকেট রয়েছে ওই নারীর পেটের ভিতর। অভিযানকালে ওই নারীর কাছ থেকে “দৈনিক হক ইনসাফ” নামীয় একটি গনমাধ্যম প্রতিষ্ঠানের পরিচয় পত্র উদ্ধার করে পুলিশ। তবে গনমাধ্যমের ওই পরিচয় পত্রে সঠিক নামের বদলে শ্রাবনী আক্তার নাম ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করে ওই নারী।

আটককৃত লিপি জানায়, বরিশাল থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে পটুয়াখালী-বরগুনায় সরবরাহ করেন তিনি। তিনি বরগুনা জেলার গোলবুনিয়া ইউনিয়নের বুনিয়ার চরের বাসিন্দা লিটন হাওলাদারের মেয়ে꫰ এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ বলেন, তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here