নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অব্যাহতি

0
635

 মাহবুব সৈয়দ: নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের দুই জনকেই নিজ নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here