নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিট এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

0
607

কুমিল্লা প্রতিনিধি: মানব সেবায় ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার লক্ষে, আত্মমানবতায় এগিয়ে আসা অসহায়, মেধাবী এতিম ছাত্র ছাত্রীদের পাশে দাড়ানো প্রবাসীদের প্রাণের সংগঠন, নাঙ্গলকোট প্রবাসী কল্যাণ ইউনিটের উদ্যোগে, আজ বৃহস্পতিবার নাঙ্গলকোট পৌরসদরের রওশন রফিক একাডেমীতে নাঙ্গলকোট উপজেলার গরীব ও এতিম ৩০ জন ছাত্র/ ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও বাংলাদেশে অবস্থানরত প্রবাসী কল্যাণ ইউনিটের সাংগঠনিক নেতৃবৃন্দদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।এছাড়াও দুইটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের একঝাঁক যুবক তরুণ প্রবাসী যোদ্ধাদের সম্বনয়ে গঠিত প্রবাসী কল্যাণ ইউনিট। যাদের লক্ষ উদ্দেশ্য মানব কল্যাণে নিজেদের উপর্জিত অর্থের মাধ্যমে গরিব দুঃখী অসহায় ছাত্র ছাত্রীদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। প্রবাসী কল্যাণ ইউনিটের সভাপতি ইতালি প্রবাসী মোঃ সাফায়েত হোসেন বড় (সাফা) সাধারন সম্পাদক বাহরাইন প্রবাসী মোঃ সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রচার সম্পাদক সোহেল রানা ইউসুফ সহ কমিটির অন্যন্যদের সম্বনয়ে আর্থিক সহযোগিতায় বাংলাদেশ প্রতিনিধিদের পরিচালনায় সুন্দর সফল ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী।

Advertisement

প্রবাসী কল্যাণ ইউনিটের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহাজান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, প্রবাসী কল্যাণ ইউনিটের উপদেষ্টা মাস্টার তাজুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষক সালেহ আহমেদ মামুন।এসময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ইউনিটের বাংলাদেশ প্রতিনিধি মোঃ হানিফ রানা, এস এম আলমগীর হোসেন, শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, সহ সভাপতি লোকমান হোসেন, সহ সভাপতি খোরশেদ আলম (নিজাম), সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বদিউল আলম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন, শাহাদাত হোসেন বেলাল, মোঃ জামাল হোসেন, আলমগীর হোসেন, বসির আহমেদ, কাউসার হামিদ, মোঃ ইয়াছিন, জুয়েল, আশিক প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here