দেশে এখন আর গ্রাম নেই শেখ হাসিনার উন্নয়নে শহর পরিনত, ভোলায় এরশাদ

0
780

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ বলেছেন। ‘‘বাংলাদেশে এখন আর গ্রাম নেই আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার উন্নয়নে দেশ আজ শহরে পরিনত হয়েছে’’। রাস্তাঘাট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে বাংলাদেশ আজ উন্নয়নে ভাসছে। শুক্রবার সকাল ১০টায় ভোলা টাউন স্কুল বিদ্যালয়ের ভাষানী মঞ্চে ভোলা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেল ২০১৭ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে কেফায়েত উল্লাহ নজিবের সভাপতিত্বে, প্রধান অতিথী’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ গ্রহণ করবো। আমরা আলাদা জোট গঠন করে নির্বাচনে অংশ গ্রহন করেবা। ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টির ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পযর্ন্ত দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে দলকে ঘুছিয়ে নিয়েছি। আশা করি আগামি জাতীয় সংসদ নির্বাচনে জণগনের ভোটে জাতীয় পার্টি (জাপা) ক্ষমতায় আসবে। আমি ক্ষমতায় থাকাকালীন এই ভোলা জেলায় ব্যাপক উন্নয়ন করেছি তার প্রমান্য চিত্র আজও ফুটে আছে। ভোলা জেলাকে ঘোষনা থেকে শুরু করে রাস্তাঘাট অফিস আদালত পযর্ন্ত উন্নয়ন করছি। আমি এই সর্বপ্রথম ভোলায় এসে দেখলাম আগের ভোলা এখন ভোলা নেই। চতুর্দিকে উন্নয়নে ভরপুর। ভোলার কৃতি সন্তান সফল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ (এমপি) ব্যাপক উন্নয়ন করেছি। ভোলা জেলাকে ফুলে ফুলে সাজিয়ে রেখেছে। তোফায়েল আহম্মেদ একজন সাদা মনের মানুষ। ভোলাবাসি আজ ধন্য তোফায়েল আহম্মেদ এর মতো একজন মানুষকে কাছে পেয়ে।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন (এমপি)। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু বাবলা এমপি। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি। সাইদুর রহমান টেপা, বাবু সুশিল শুভ রায়, এ্যাডভোকেট রেজাইল ভুইয়া, নুরুল ইসলাম ওমর (এমপি)সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, কাউন্সিল ডেলিগেটবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এসময় আগত মেহমান অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মমিন টুলু। ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌর-মেয়র আলহাজ¦ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লবসহ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথী এবি.এম রুহুল আমিন বলেন, আমার নেতা এরশাদের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তখন দেশের  মানুষ শান্তিতে বসবাস করেছিলো। সন্ত্রাস, ডাকাতি,চুরি দেশের মধ্যে ছিলো না। যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলো না তখন দেশের মধ্যে নৈরাজ্য, সন্ত্রাসী, ডাকাতি, চুরি, ছিনতাই, জিএমবিসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে দেশ পরিনত হয়।  বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন। আমার প্রাণ প্রিয়ও নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদের বিরুদ্ধে ৩০ থেকে ৪০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করেছে এবং জেল হাজত খাটিয়েছে ওই স্বৈরাচার খালেদা জিয়া। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালত পযর্ন্ত মানুষ অশান্তিতে পরিনত হয়েছিলো। কিন্তু আওয়ামীলীগ দল ক্ষমতায় এসে মানুষের মধ্যে জমে থাকা সেই অশান্তিকে দুর করে, শান্তি ফিরিয়ে দিয়েছে। দেশ আজ উন্নয়নে ভাসছে বাংলাদেশ এখন ডিজিটাল দেশে পরিনত হয়েছে।
আলোচনা শেষে সভাপতি’র বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষনা করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here