দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩,আহত-২

0
446

মো.দেলোয়ার হোসেন : পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শনিবার বেলা এগারোটার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বায়েজিদ (১৪), হিরা(১৮) ও ইউসুফ (৩৩)। আহতরা হলো হাবিবুর রহমান(৪০) ও মানিক(২০)। এঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত বায়জিদ পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। সে শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। হিরা একই উপজেলার খলিসাখালী গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে এবার আবদুল করিম মৃধা কলেজ থেকে এইএচসি পাশ করেছেন। আর ইউসুফ ছোট বিঘাই ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। সে দুমকি উপজেলার চরগরদী আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় রওয়ানা দেয়। এসময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌছলে তাদের পিছন থেকে আসা পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়জিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু। পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়। আহত হাবিবুর রহমান ও মানিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক, হেলপার এবং পিকআপটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।   

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here