দীর্ঘদিন পলাতক আসামী সাঈদ শেখ’কে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব 

0
225

গতকাল ০৫ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-০৪ এর সহযোগীতায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ব্যাংক টাউন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

Advertisement

উক্ত অভিযানে ডিএমপি ঢাকার মতিঝিল থানার মামলা নং-০৪(০৬)২০১১, ধারাঃ ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ আবু সাঈদ শেখ (৪৬), পিতা-মোঃ লখাই শেখ, সাং-শিয়ালদী, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here