বেড়িবাঁধ এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২

0
155

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ রাসলে শরফি (৩০), পিতা- পান্না শরফি, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি’কে গতকাল ০৫ মার্চ ২০২৪ ইং তারিখ ১৬.৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাব-২।

Advertisement

গতকাল ০৫ মার্চ ২০২৪ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (হেরোইন) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে রায়ের বাজার এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একটি মুদি দোকানের ষ্টাফ বলে পরিচয় দেয়।

আটককৃত ব্যাক্তিকে মাদক সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে তার হাতে থাকা শপিংব্যাগে পটেটো চিপস এর প্যাকেট (ফয়েল+প্যাকেটসহ)৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৪০০০০০/= (চার লক্ষ) টাকা।

আটককৃত আসামি জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে মাদক বিক্রয় করে আসছিল। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here