দশমিনায় পহেলা বৈশাখ উপলক্ষে চলবে তিন দিন ব্যাপী মেলা, প্রস্তুতি মূলক সভায় ইউ,এন,ও

0
521
ফয়েজ আহমেদ,দশমিনা প্রতিনিধি।।

দশমিনা উপজেলা দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে,দশমিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ০৩এপ্রিল  উপজেলা নির্বাহী অফিসার এস এস ফরিদ উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত হলো আগামী ১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্ধ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা।

Advertisement
সভায় উপস্থিত ছিলেন দশমিনা থানা অফিসার ইন-চার্জ রতন কৃঞ্চ রায় চৌধুরী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বনিআমিন খান,ওসি তদন্ত আলহাজ্ব মোঃ ইউনুচ দশমিনা থানা,ব্যাবস্থাপক সোনালী ব্যাংক,সহ সাধারন সম্পাদক,গৌতাম রায় বাংলাদেশ আওয়ামীলীগ,মহিলা আওয়মীলীগের সভানেত্রী ফাতেমা আমলগীর, চেয়ারম্যান বহরমপুরা,মোঃআনোয়ার হোসেন মমৃধা,দশমিনা উপজেলার অন্যান্য দপ্তর প্রধান-প্রতিনিধি,ফয়েজ আহমেদ,সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি,রিপন কর্মকার সভাপতি দশমিনা প্রেস ক্লাব প্রমূখ। সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সকাল ৮টায় পান্তা ইলিশ,সকাল ১০টায় বাঙ্গালীর ঐতিয্যবাহী বর্ণাঢ্য  শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় উপজেলায় তিন দিন ব্যাপী মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ আর্কষন হিসেবে থাকবে ২০টাকা মূল্যের লাকী কুপন। যার প্রথম পুরস্কার একটি ফ্রিজসহ ২৫টি আর্কষণীয় পুরস্কার। আগে আসলে আগে পাবে ভিত্তিতে চলছে স্টল বরাদ্ধ । সকল আমন্ত্রিত।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here