দল হিসেবেও তারা সরকারের জোটের অংশ –বাণিজ্যমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27786

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27786, 'post_views_count', '0')

0

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গড়া মন্ত্রিসভায় শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। তাদের নেতারাও বড় নেতা।

Advertisement

দল হিসেবেও তারা সরকারের জোটের অংশ। সেক্ষেত্রে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, কাকে রাখবেন, কাকে বাদ দেবেন তাও তিনি-ই ঠিক করবেন।’ রোববার (০৭ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়রের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল বলেন, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। তবে এর আকার নির্ধারণ করার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনিই এটা নির্ধারণ করবেন। আর এটা চলতি মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য মন্ত্রিপরিষদ পুনর্গঠিত হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here