সরকার নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে –অর্থমন্ত্রী

0
624

এখনো বাংলাদেশের বিনিয়োগের হার বেশ কম তবে আগামী দিনে বেসরকারি বিনিয়োগও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Advertisement

রোববার সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, এখনো বাংলাদেশের বিনিয়োগের হার বেশ কম। তাই বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে, অবকাঠামোসহ নানা খাতে গত ১০ বছরে বিনিয়োগ বাড়ানো হয়েছে। সরকার নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেন। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের বিনিয়োগ আসলে খুবই কম। আমরা একটু একটু করে বিনিয়োগটাকে ঠেলেঠুলে এখন প্রায় ৩০ শতাংশের ওপরে নিয়েছি। আশা করছি যে এটা আরেকটু বাড়বে। এবং আরেকটু বাড়লে পরে আমাদের যে ঊর্ধ্বগতি এসেছে, সেটা আরো বেগবান হবে। আরো শক্তিশালী হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here