দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী এক ব্যবসায়ীকে খুন করে তার সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27794

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27794, 'post_views_count', '0')

0

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী এক ব্যবসায়ীকে খুন করে তার সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ও দক্ষিণ আফ্রিকা সময় সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত ব্যবসায়ীর নাম মো. টিটু খান (৩৫)। সে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাসমত খানের ছেলে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় টিটু খান ও তার অপর দুই ভাই রঞ্জু খান ও মিঞ্জু খান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরের দীর্ঘদিন ধরে অবস্থান নিজস্ব ব্যবসা পরিচালনা করতেন। শনিবার দিনভর ব্যবসা শেষে সন্ধ্যায় হিসাব নিকাশ শেষে দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হলে এক দল দুর্বৃত্ত এসে ধারালো চাকু দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন লুটে নেয় বলে বড় ভাই রঞ্জু খান জানিয়েছেন। এদিকে টিটুর খুন হওয়ার খবর দেশে জানাজানি হলে বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। নিহত টিটু খানের মাগফিরাত নামে ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত টিটুর মরদেহ দেশে পাঠানোর বলে আফ্রিকায় থাকা তার অপর ভাই মিঞ্জু খান জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here