WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (40253,40254) ORDER BY meta_id ASC
অবি ডেস্ক: অদ্য ০২/০৮/২০১৯ইং তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাযের পরে মহামারি ডেঙ্গু মশার আক্রমন থেকে ঢাকা মহানগর উত্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে কেন্দ্রীয় অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে প্রতি থানার মসজিদের মুসল্লিদের কাছে লিফলেট বিতরণ করেন।
মোহাম্মদপুর থানায় মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি আতিকুল ইসলাম মতিন মোহাম্মদপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক এনায়েত হাফিজ, সিনিয়র যুগড়ব সম্পাদক এড. সাকি সোরয়ার, এড. রাজেস, স্বপন, মাসুম সহ থানা ও ওয়ার্ড বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এর নেতৃত্বে উত্তরা ৭নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লিফলেট বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগড়ব সাধারন সম্পাদক এম কফিল উদ্দিন, সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, দপ্তর সম্পাদক এবি.এম.এ রাজ্জাক, আফাজ উদ্দিন আফাজ, রেজাউল কবীর, আব্দুস সালাম, আলী আকবর আলী, আমিরুল ইসলাম বাবলু সহ থানা ও ওয়ার্ড বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

খিলক্ষেত্র থানার বাজার জামে মসজিদের সামনে লিফলেট বিতরণ করেন খিলক্ষেত থানা বিএনপির সাধারন সম্পাদক সোহরাব খান স্বপন ও সাংগঠনিক সম্পাদক সি.এম আনোয়ার সহ থানা ও ওয়ার্ড বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দক্ষিণখান থানার থানা জামে মসজিদের সামনে সাহাবুদ্দিন সাগর ও জালাল উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। রূপনগর থানা বিএনপি’র সভাপতি আব্দুল আউয়াল ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুল হক এর নেতৃত্বে আফতাব উদ্দিন মাদরাসা ও জামে মসজিদের সামনে লিফলেট বিতরণ করেন। এতে ছিলেন থানা ও ওয়ার্ড বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তরা পূর্ব থানা বিএনপি’র উদ্যোগে এড. এ এফ ইসলাম চন্দনের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়। থানা ও ওয়ার্ড বিএনপি’র নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। কাফরুল থানা বিএনপি’র সভাপতি আক্তার হোসেন জিল্লু সাধারণ সম্পাদক আকরাম বাবুল এর নেতৃত্বে কাফরুল জামে মসজিদের সামনে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সম্পাদক রতন, এস.এম রফিক সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। ভাটারা থানার ফরিদ উদ্দিন টিটুর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
