(ডিবি) ইনচার্জ (ওসি) আবুল বাসার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত

0
1010

কামরুল হাসান রুবেলঃ ঢাকার নিকটবর্তী সাভারে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ(ওসি) আবুল বাসারকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ অফিসারের পদক প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে মিলব্যারাক পুলিশ লাইনের শিলনায়তনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ(ডিবি) ওসি হিসেবে নির্বাচিত করে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

Advertisement

পরে তিনি শ্রেষ্ঠ (ডিবি)ওসি আবুল বাসারকে পুরস্কারটি তুলে দেন।

মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন)

মো: শরিফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোউন্নতি প্রাপ্ত)। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-দক্ষিণ) মো: মাসুম ভূইয়া (পুলিশ সুপার পদে পদোউন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ- উত্তর)মো: সাইদুর রহমানসহ সিনিয়র পুলিশ সদস্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here