আশুলিয়ায় এক ব্যবসায়ী গুলিবৃদ্ধ

0
807

কামরুল হাসান রুবেলঃ   সাভারের আশুলিয়ায় অজ্ঞাত সন্ত্রাসী হামলায় রিয়াজুল ইসলাম (৩৫)  নামে এক ব্যবসায়ী গুলিবৃদ্ধ ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন । 
গুলিবৃদ্ধ  রিয়াজ  বাগেরহাট জেলার চিতলমারী সদর থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ স’মিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাইপাইল কাঁচা মালের আড়তে ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৮ ডিসেম্বর)  রাতে ওই ব্যবসায়ী আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন ।

Advertisement

এসময় পল্লীবিদ্যুৎ এলাকার পৌচ্ছালে অজ্ঞাত কয়েক জন সন্ত্রাসী ওই  ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় । পরে তাকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । কি কারণে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।  এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে । 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here