জুরাইন রেলগেট ওভার ব্রিজের নিচে বাচ্চা প্রসব, হাসপাতালে নিলো পুলিশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 52205

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (52205, 'post_views_count', '0')

0

রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেট এলাকার ওভার ব্রিজের নিচেই বাচ্চা প্রসব করেছেন এক ভবঘুরে অজ্ঞাত নারী (৩০)। তবে পুলিশের সহযোগিতায় নারী ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলগেট ওভার ব্রিজের নিচে বাচ্চা প্রসব করেন ওই নারী।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে লোক মারফত সংবাদ পাই জুরাইন রেলগেট ওভার ব্রিজের নিচে এক ভবঘুরে অজ্ঞাত নারী একটি মেয়ে বাচ্চা প্রসব করেন। খবর পেয়ে ওই নারী ও নবজাতককে হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, ওই এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, জুরাইন রেলগেট এলাকায় ঘুরে বেড়াতেন ওই নারী। আজ সকালে জুরাইন রেলগেট ওভার ব্রিজের নিচে বাচ্চা প্রসব করেন। পরে নবজাতকসহ তার মাকে হাসপাতালে ভর্তি করি।

ওই নারী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত লাগবে।

হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডের নবজাতক বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনহেন্দ্র ঘোষ জানান, নবজাতক সুস্থ আছে। ওজন হয়েছে দুই কেজি ৪০০ গ্রাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here