এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান

0
376

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

Advertisement

বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১০ সালে যুক্তরাজ্যের ওয়েলস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশি ও বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে পরামর্শক হিসাবেও কাজ করেছেন।

১৭ জুন ২০২০ কে এম হাবিব উল্লাহর মৃত্যুতে ফাউন্ডেশনের চেয়ারপারসনের পদ শূন্য হয়। পরে ৭ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের সপ্তম চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here