জিরাবো এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন আসামি রিপন  (৪৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-২

0
151

একাধিক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন (৪৮), পিতা-মোঃ কবির হোসেন, থানা-পল্লবী, জেলা-ঢাকা’কে দীর্ঘ ০৯ বছর পলাতক থাকার পর গতকাল ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ১০:৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

Advertisement

এজাহার সূত্রে জানা যায়, রিপন হোসেন বিগত ০৯ জানুয়ারি ২০১৪ ইং সালে ২৫০ গ্রাম হেরোইন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামির বিরুদ্ধে ডিএমপি ঢাকার, আদাবর থানার মামলা নং-৭(০১)১৪, তারিখ ০৯/০১/২০১৪ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ১(খ) ধারায় একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি ০৮ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়।

অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি রিপন হোসেন পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ বিশেষ দায়রা আদালত ও দ্রæতবিচার ট্রাইব্যুনাল-১ মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামি রিপন হোসেন (৪৮)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে পল্লবী থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ সকাল ১০:৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা থেকে গ্রেফতার করেছে। জানা যায়, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো। এছাড়াও আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here