হত্যা মামলায় গ্রেফতারী আসামী রাকিব এবং রাজিব’কে রাজধানীর পল্লবী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

0
207

গতকাল ০৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১১:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার কাজিরহাট থানার মামলা নং-০৮, তারিখ-৩১/০৩/২০২৩ খ্রিঃ, জিআর নং-২৭/২০২৩ (কাজিরহাট); ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ১। মোঃ রাকিব মৃধা (২৮) ও ২। মোঃ রাজিব মৃধা (২২), উভয়ের পিতা-মোঃ আব্দুল জলিল মৃধা, সাং-আসলী,থানা-কাজিরহাট, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here