জাপার প্রার্থীর জয় রসিক নির্বাচনে

0
752

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টির মধ্যে একটি কেন্দ্রের ফল ফল পাওয়া গেছে। বৃহস্পতিবার রংপুরের ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরকারি কলেজের ওই কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল

Advertisement

ইসলাম দুলাল। ঘোষিত ফল অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান লাঙল প্রতীক নিয়ে ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ পেয়েছেন ৩৩৪ভোট আর বিএনপির প্রার্থী কাওসার জামান পেয়েছেন ১১৭ ভোট। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে বিকেল চারটায় ভোট গ্রহণ হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে। রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ২০৩ বর্গ কিলোমিটার এলাকার এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here