ছাত্রলীগ ছাত্রদলের পুস্পস্তবক ছিড়লো

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 12841

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (12841, 'post_views_count', '0')

0

সংবাদদাতাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ছাত্রদলের পক্ষ থেকে আনা পুষ্পস্তক ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তবকের সামনে এ ঘটনা ঘটে। এসময় ফুল দিতে আসা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন । এ ঘটনায় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন আহত হয়েছেন।

Advertisement

 

মারধরকারীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরী ও সদ্য বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর ও এক কর্মীকে ধাওয়া করে। এ ঘটনার সময় রাস্তায় ছাত্রদলের ছেঁড়া পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়।

পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেয়।

এদিকে চবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, আমরা কোনো মিছিল সমাবেশ নয়, বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্তু প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা (ছাত্রলীগ) কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেলে। মারধরের বিষয়ে জানতে ছাত্রলীগের স্থগিত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায় নি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here