শেখ হাসিনার সরকার আগামি ‍নির্বাচনেও ক্ষমতায় আসবেঃ শাজাহান খান

0
915

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। তিনি আজ শনিবার সকালে মাদারিপুর শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

Advertisement

 

শাজাহান খান বলেন, আজকের বিজয় দিবসেই বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার শপথ গ্রহণ করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here