নান্যাচর সরকারি কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থী ও পিসিপি নান্যাচর থানার সাধারণ সম্পাদক রমেল চাকমাকে গত ৫ এপ্রিল সেনাবাহিনীর সদস্যরা অন্যায়ভাবে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পাশবিক নির্যাতনের ফলে গত ১৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। রমেল চাকমা হত্যাকান্ডের সাথে জড়িত মেজর তানভীর, নান্যাচর জোন কমান্ডার বাহালুল আলমসহ অন্যান্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক আতিক রিয়াদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক নাহিদ আলম মোস্তফা, কোষাধ্যক্ষ মোঃ আইয়ুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যানি সেন, ক্রীড়া সম্পাদক শোভন দাশ এবং সদস্য শাহরিয়ার রাফি। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
Advertisement
Advertisement
